গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National নাগপুরে কারখানায় বিস্ফোরণে মৃত ৫

    নাগপুরে কারখানায় বিস্ফোরণে মৃত ৫

    0
    146
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রের নাগপুরের অ্যালুমিনিয়াম ফ্রয়েল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাগপুরের উমরের তালুকে। এই ঘটনায় আহতদের নাগপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, কারখানার পালিশ করা টিউবিং ইউনিটে বিস্ফোরণটি ঘটেছে।  দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং এখনও পর্যন্ত ৫ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বাকিদের উদ্ধারের কাজ চলেছে।
    এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়নি আগুন। দমকলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং আগুন নেভানোর চেষ্টা চলছে। নাগপুর গ্রামীণ পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, ঘটনার সময় কারখানার ভিতরে ৮৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। আহতদের নাগপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।