
ভারতে ইভিএম ব্যবহার সম্পূর্ণ নিরাপদ, এগুলিতে কোনও কারচুপি করার সুযোগ নেই। মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি বৈদ্যুতিন ভোটিং ব্যবস্থা নিয়ে উত্থোপ্রকাশ করায়, করায় বৈদ্যুতিন নির্বাচন ব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গ্যাবার্ড জানিয়েছিলেন বৈদ্যুতিন ভোটিং ব্যবস্থ হ্যাক করা যেতে পারে, সে বিষয়ে প্রমাণ পেয়েছে তাঁর দফতর।
তাঁর মন্তব্যের পরেই ইভিএম নিয়ে জল্পনা উঠতে শুরু করে দেয় দেশের বিভিন্ন প্রান্তে। সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, ভারতের ক্ষেভে যে ইভিএম গুলি ব্যবহার হয়, সেগুলির সঙ্গে ব্লু-টুথ সংযোগ করা যায় না। ফলে সেগুলির সঙ্গে কোনও কারসাজি করা সম্ভব ন। এছাড়াও ভোটের সময়ে ভিভিপ্যাট স্লিপও গণনা হয়। সেক্ষেত্রে কোথাও কোনও গরমিলের অভিযোগ মেলেনি বলে দাবি জ্ঞানেশ কুমারের।
