হনুমান জয়ন্তী পালনে বিজেপি-তৃণমূল সব পক্ষ

0
142
ছবি সৌজন্যে : নিজস্ব
কেউ ঘোরালেন গদা, কেউ দিলেন পুজো। শুক্রবার হনুমান জয়ন্তীতে মিলেমিশে একাকার তৃণমূল বিজেপি। পানিহাটিতে হনুমান মন্দিরে পুজো দিয়ে হনুমান জয়ন্তী পালন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর বিভিন্ন হনুমান জয়ন্তীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। উত্তর কলকাতায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় ছিলেন শুভেন্দু অধিকারী।
দুর্গাপুরেও হনুমান জয়ন্তীর মিছিলে ছিলেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে গাড়ি থামিয়ে গেরুয়া পতাকা লাগাতে দেখা গিয়েছে তাঁকে। পথে ছিল তৃণমূলও হাওড়ার হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরি।
শোভাযাত্রা থেকে তাঁকে গদা ঘোরাতেও দেখা যায়। শিলিগুড়ির হিলকার্ট রোডের মল্লাগুড়ির হনুমান মন্দিরে পুজো দিয়ে মেয়র গৌতম দেব। অন্যদিকে হনুমান জয়ন্তীতে রাসবিহারীতে মন্দিরে পুজো দিয়েছেন ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়।