মুর্শিদাবাদের বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

0
168
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ধরণের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী।
মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য করেছে হাইকোর্ট। রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী বলছেন অশান্তি ছড়িয়ে দেওয়া হবে। বিএসএফ কে ডাকা হয়েছিল, কিন্তু ডিএম তাদের কাজ করতে দিচ্ছেন না। হাইকোর্টের স্পেশাল বেঞ্চে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী। এরপর শুনানি শুরু হলে রাজ্যকে আধ ঘণ্টার সময় দেয় আদালত। বাহিনী মোতায়েন নিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়। রাজ্যের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানানো হয়। রাজ্যের ডিজি রাজীব কুমার গোদ মুর্শিদাবাদে রওনা দিয়েছেন বলে জানায় রাজ্য।
কিন্তু আদালত শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষেই রায় দেয়। আদালত জানায় এই ধরণের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। মুর্শিদাবাদে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনাই এই মুহূর্তে প্রধান লক্ষ্য। চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে বাহিনী। এই রায় রাজ্য সরকারের গালে থাপ্পড় বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাইট: শুভেন্দু