
ওয়াকফ আন্দোলনে আঁচ ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার আমতলাতেও। শুক্রবারের অশান্তির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের ওপর আক্রমণের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। একটা সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। প্রচুর জমায়েত হয়েছিল। অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। বারুইপুর পুলিশের একটি জিপ পৌঁছলে বচসা বাধে। এরপরেই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খোঁজ চলছে। সাংবাদিক বৈঠক করে জানিয়েছে ডায়মণ্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী। এর আগে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। পুলিশ যতই কড়া ব্যবস্থার কথা বলুক না কেন, কার্যত পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন মুর্শিদাবাদের তৃণমূলেরই বিধায়ক এবং সাংসদ।
দলের বিধায়ক হুমায়ুন কবিরের দাবি করেছেন প্রথম দিন থেকেই পুলিশ যদি কড়া পদক্ষেপ নিত তাহলে পরবর্তীতে অশান্তি এত বড় আকার নিত না। অন্যদিকে তণমূল সাংসদ খলিলুর রহমান পুলিশ দেরিতে পৌঁছনোর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে দাবি করেছেন।
