গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Murshidabad রাতভর কেন্দ্রীয় বাহিনীর টহল, রবিতে শান্তি বৈঠকের ভাবনা সুতিতে

    রাতভর কেন্দ্রীয় বাহিনীর টহল, রবিতে শান্তি বৈঠকের ভাবনা সুতিতে

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকাগুলিতে রবিবার সকাল থেকে রুটমার্চ করছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও এদিনই সুতিতে সব পক্ষকে নিয়ে শান্তি বৈঠকের ভাবনা রয়েছে।
    পুলিশ সূত্রে খবর, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলায় হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদে অশান্তি পাকানোর অভিযোগে রবিবার বেলা পর্যন্ত প্রায় ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। শামসেরগঞ্জ এবং সুতির মোট নয়টি স্পর্শকাতর এলাকায় শনিবার রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে, ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে মুর্শিদাবাদে সংখ্যাগুরুদের ওপর ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সংক্রান্ত ভিডিও পোস্ট করেছেন তিনি।
    যদিও সেই সব ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ। তিনি লিখেছেন, ধর্মীয়ভাবে প্ররোচিত ধর্মান্ধদের ভয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ৪০০ জনেরও বেশি হিন্দু নদী পার করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।