গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National এনআইএ হেফাজতে কাগজ, পেন কোরান চাইলেন রানা

    এনআইএ হেফাজতে কাগজ, পেন কোরান চাইলেন রানা

    0
    143
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এনআইএ হেফাজত থাকা রানা কাগজ, পেন এবং কোরানের আবেদন করেছিলেন। তার সেই আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে। জেরা চলাকালীন সময় বাদ দিলে, দিনের বাকি সময় ওই তিনটি জিনিস নিয়েই সময় কাটাচ্ছেন বলে সূত্রে খবর। রানার বন্দিত্ব পর্বে নিরাপত্তায় কোনও ফাঁক রাখচে না এনআইএ। কুঠরির বাইরে ২৪ ঘন্টা নজরদারিতে রয়েছেন নিরাপত্তারক্ষীরা, ভিতরে বসানো হয়েছে সিসিটিভি।
    তবে তার সঙ্গে অন্যান্য সাধারণ বন্দিদের মতোই আচরণ করা হচ্ছে। কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি। প্রতিদিন কুঠুরির ভিতরে পাঁচ বার নমাজ পড়ছেন তিনি। তবে পেন ও কাগজ ব্যবহারে সতর্কতা বজায় রাখছে তদন্তকারী সংস্থা। যে পেনটি তাকে দেওয়া হয়েছে, তা দিয়ে যাতে তিনি নিজেকে কোনওরকম ক্ষতিসাধন না করতে পারেন, সে বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে দিনের প্রতিটি মুহূর্তে।