গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সরকার চালাচ্ছেন রেখা গুপ্তর স্বামী! অতিশীর পাল্টা বিজেপিরও

    সরকার চালাচ্ছেন রেখা গুপ্তর স্বামী! অতিশীর পাল্টা বিজেপিরও

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স
    রেখা গুপ্ত নন, দিল্লির সরকার চালাচ্ছেন তাঁর স্বামী মনীশ গুপ্ত। বিস্ফোরক অভিযোগ করেছেন আম আদমি পার্টি নেত্রী তথা বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে অতিশীর অভিযোগ, এমএসডি, ডিজেবি, পিডব্লিউডি এবং ডিইউএসআইবির সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সভাপতিত্ব করেছেন মনীশ গুপ্ত।
    নিজের অভিযোগের সাপেক্ষে কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। তাঁর দাবি, দেশের ইতিহাসে এই প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সমস্ত সরকারি কাজ তাঁর স্বামীই করছেন। যদিও অতিশীর পাল্টা দিতে ছাড়েনি বিজেপি। বীরেন্দ্র সচদেবার দাবি, রেখা গুপ্তা দিল্লি ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়ন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁকে তাঁর স্বামী সমর্থন করা অবৈধ বা অনৈতিক নয়।
    পাশাপাশি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর তাঁর স্ত্রী সুনীত কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা মনে করিয়ে বলেন, এটা কি গণতন্ত্রের অপমান ছিল না?