গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National পশ্চিমবঙ্গে ঝটিকা সফরে আসতে পারেন মোদী

    পশ্চিমবঙ্গে ঝটিকা সফরে আসতে পারেন মোদী

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ঝটিকা সফরে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসের ২৪ তারিখ রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।
    ওই একই দিনে বিহারে রয়েছে পঞ্চায়েতরাজ দিবস অনুষ্ঠান। সূত্রের খবর, সেখান থেকে সরাসরি পশ্চিমবঙ্গে আসতে পারেন তিনি। নরেন্দ্র মোদীর আগমনে দিনেই হতে পারে মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান। সেই সূত্র ধরে পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন তিনি। তবে এই সফর প্রসঙ্গে এখনও মুখ খোলেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। গোপনীয়তা বজায় রেখেই চলছে প্রধানমন্ত্রী সফরের আয়োজন।
    সূত্রের খবর, শিয়ালদহ মেট্রো রেলের যে সম্প্রসারণের কাজ চলছে। তা উদ্বোধন হতে পারে সেই দিনেই।