
দিল্লির যন্তরমন্তরে ধর্না থেকে রাজভবন অভিযান। সোমবার থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
সোমবারই বিভিন্ন আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিকে বিকেলে ওয়াই চ্যানেলে ডাকা হয়েছে। সেখানে তাঁরা নিজেদের সমস্যার কথা জানাবেন। ১৬ এপ্রিল যস্তমস্তবে ধর্নার জন্য সোমবারই দিল্লি যাওয়ার বাস ছাড়বে। যে যে রাজ্যের ওপর দিয়ে এই বাস যাবে সেই সব রাজ্যের বাসিন্দাদের চাকরিহারাদের দাবির কথা লিফলেটের মাধ্যমে জানানো হবে। এরপর ১৭ এপ্রিল চাকরিহারাদের একাংশ ওয়াই চ্যানেল থেকে সরকারি কর্মীদের। ব্যাজ দেওয়া হবে। সেই ব্যাজ পরে কর্মস্থলে কাজ করার অনুরোধ করবেন। ২২ এপ্রিল রাজতবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। শিয়ালদহ থেকে মিছিল করে রাজভবনে যাবেন। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হবেন। এরপর ২৩ এবং ২৮ এপ্রিল রাস্তায় রাস্তায় পথসভা করবে চাকরিহারারা। ১ থেকে ৭ মে ওয়াই চ্যানেলে শিক্ষক শিক্ষিকারা রিলে অনশন করবেন। এতকিছুর পরেও যদি দাবি পূরণ না হয় তবে অনশনে বসবেন।
পাশাপাশি ওয়াই চ্যানেলে একটি ড্রপ বক্স বসানো হয়েছে। কারও কোনও পরামর্শ থাকলে ওই ড্রপ বঙ্গে ফেলতে অনুরোধ করা হয়েছে।
