নববর্ষে ইউনূসের বার্তা, আক্রমণে হাসিনা

0
148
ছবি সৌজন্যে : এক্স
বৈষম্যহীন, সম্প্রীতির বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বাংলাদেশে পয়লা বৈশাখে একটি বাণী প্রকাশ করেছেন তিনি। সেখানেই ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখকে সমগ্র বাঙালি জাতির উৎসব বলে উল্লেখ করেছেন তিনি। তবে বাংলাদেশে অশান্তি অব্যাহত। রবিবার রাতে চট্টগ্রামে পয়লা বৈশাখের অনুষ্ঠানমঞ্চে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
মহম্মদ ইউনূস লিখেছেন, বাঙালির চিরায়ত ঐতিহ্যে পহেলা বৈশাখ বিশেষ স্থান দখল করে আছে। এটি বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন। নববর্ষের এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে, নব-অঙ্গীকারে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথাও উল্লেখ করেছেন ইউনূস। লিখেছেন, গণঅভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড় তেলার সুযোগ এনে দিয়েছে। এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখ-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা দেয়।
অন্যদিকে, বাংলা নববর্ষের ঠিক আগে কড়া ভাষায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা। এক অডিও বার্তায় চূড়ান্ত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে। তিনি বলেছেন, আগুন নিয়ে খেলছেন মহম্মদ ইউনূস, এই আগুনে তারাও একদিন জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে। যদিও সেই অডিও বার্তা যাচাই করেনি এস নিউজ। হাসিনা বলেছেন, শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইউনূস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি।