গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ট্রাম্পকে ইউক্রেনে আসার আহ্বান জেলেনস্কির

    ট্রাম্পকে ইউক্রেনে আসার আহ্বান জেলেনস্কির

    0
    101
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রুশ হামলায় নরকে পরিণত হওয়া শহর সুমির ভয়াবহতার চিত্র সচক্ষে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনের আশার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ হামলার জেরে ইউক্রেনের উত্তর-পূর্বের শহর সুমির রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক মৃতদেহ। এই মুহূতে আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা চলছে।
    যুযুধান দু দেশই লড়াই থামাতে শর্তসাপেক্ষে রাজি হয়েছে। কিন্তু এই আলোচনার মাঝেও যুদ্ধের ঝাঁজ কমেনি। সংবাদমাধ্যমের সামনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, কোনও কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনও রকম সমঝোতার পথে হাঁটার আগে ইউক্রেনে এসে নিরীহ মানুষগুলোর সঙ্গে কথা বলুক প্রেসিডেন্ট ট্রাম্প। জানা গিয়েছে সুমিতে প্রাণ হারিয়েছেন ৩৪ জন। মৃতদের মধ্যে শিশুরাও রয়েছে। আহতের সংখ্যা প্রায় ১২০।