গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata মুর্শিদাবাদকাণ্ডে দায়ী বিজেপি, আক্রমণে ব্রাত্য-অরূপ 

    মুর্শিদাবাদকাণ্ডে দায়ী বিজেপি, আক্রমণে ব্রাত্য-অরূপ 

    0
    138
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গের মানুষ শান্তিকামী, এই রাজ্যে ভেদাভেদের কোনও জায়গা নেই। মুর্শিদাবাদকাণ্ডে বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। এমনই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
    তিনি বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কার্যকর হবে না। ইতিমধ্যেই এই কালা ওয়াকফ আইনের বিরোধিতায় পশ্চিমবঙ্গ বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে রিসোলিউশন আনা হয়েছে। যা আগামীদিনে আরও বৃহত্তর আকার নেবে। একইসঙ্গে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু মানুষদের কাছে ব্রাত্যর আবেদন, সবাই শান্তিতে থাকুন, কেউ কোনও প্ররোচণায় পা দেবেন না।এদিকে, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, কেন্দ্রে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, তারা সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে সাহায্য করছে।
    মুর্শিদাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে যে সাম্প্রদায়িক হিংসা, অশান্তি ছড়াচ্ছে তার জন্য সরাসরি দায়ী বিজেপি এবং তাঁদের নেতারা। তাঁর আরও মন্তব্য, বর্তমানে  সংবিধান ও গণতন্ত্র বিপন্ন রয়েছে।