তৃণমূলের বহু নেতার দখলে ওয়াকফ সম্পত্তি : নওশাদ 

0
161
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
তৃণমূলের বহু নেতা ওয়াকফ সম্পত্তি-জমি জবরদখল করে রেখেছে। ওয়াকফ বিরোধী সমাবেশ থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন আইএসএফ-র নওশাদ সিদ্দিকি।
তিনি আরও বলেছেন, ওয়াকফ সংশোধনীর নামে কেন্দ্র সরকার আমাদের মা-বোনদের বিপদে ফেলেছে। ভুল বোঝানো হচ্ছে যে সংখ্যালঘুরা এর প্রতিবাদে নেমেছে।তিনি বলবেন, এটা কোনও ধর্মীয় কারণে প্রতিবাদ নয়, এটা একটা আর্থ সামাজিক বিষয়। কৃষক বিলের প্রতিবাদে যেমন গোটা দেশের কৃষক সমাজ পথে নেমেছিল, কেন্দ্র আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এখানে তেমনই করতে হবে। বর্তমানে সংখ্যাগুরুদের সম্পত্তি নিয়ে এই আইন করছে, কাল হিন্দু, ক্রিস্টান, শিখদের সম্পত্তি নিয়েও হবে।
তা আমাদের রুখতে হবে। তবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে সকলকে।