ওয়াকফ আইনে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, আশাবাদী রিজিজু

0
111
ছবি সৌজন্যে :ফেসবুক

শীর্ষ আদালতে ওয়াকফ মামলার শুনানির আগে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, এই আইন নিয়ে হয়তো সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করে না।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, একে অপরকে সম্মান করতে হবে। সরকার যদি বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে, তাহলে সেটা ভাল হবে না। দুই ক্ষেত্রের ক্ষমতা ও এক্তিয়ার সুনির্দিষ্ট করা রয়েছে। ওয়াকফ আইনের পক্ষে সওয়াল করতে গিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী বলেছেন, অতীতে কোনও বিলে এত বেশি যাচাই-বাছাই হয়নি।

এক কোটি প্রতিনিধিত্ব, জেপিসির সর্বোচ্চ সভা এবং রাজ্যসভায় বিল নিয়ে রেকর্ড সময় ধরে আলোচনা হয়েছিল।