গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Murshidabad শান্তি ফিরছে বলা যাচ্ছে না, উল্টো সুর হুমায়ুনের

    শান্তি ফিরছে বলা যাচ্ছে না, উল্টো সুর হুমায়ুনের

    0
    135
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পরিকল্পনা করে অশান্তি করা হয়েছে মুর্শিদাবাদে। এমনটাই দাবি করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন ভোট আসলেই এমন পরিকল্পনা তৈরি হয়। সেটাই এখন সামনে আসছে।

    কার্যত একই কথা বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাঁর কথায় শুভেন্দু অধিকারীদের পরিকল্পনায় অশান্তি পাকানোর চেষ্টা করা হয়েছে। খোঁচা দিয়ে বলেছেন মণিপুর সামলাতে পারে না তারা আবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন। উদ্দেশ্য একটাই মালদা, মুর্শিবাদকে ভেঙে চুরমার করা। একইসঙ্গে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দাবি এখনই শান্তি ফিরছে বলা যাচ্ছে না।

    এখনও বিক্ষিপ্ত কিছুঅশান্তির খবর আসছে। তাঁর আবেদন প্রশাসন থেকে তৃণমূলের জনপ্রতিনিধি, সবাই মিলে এখনও জেলার মান বাঁচানোর চেষ্টা করুক।