গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Malda বাতিল ওয়াকফ বিক্ষোভ, সম্প্রীতির বার্তা মালদার ইমাম-মোয়াজ্জেমদের

    বাতিল ওয়াকফ বিক্ষোভ, সম্প্রীতির বার্তা মালদার ইমাম-মোয়াজ্জেমদের

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ওয়াকফ বিলের বিরোধিতায় বিক্ষোভ বাতিল করে সম্প্রীতির বার্তা দিয়েছেন মালদার ইমাম মোয়াজ্জেমরা। রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল কার্যত মালদহ জুড়ে বাতিল করা হয়েছে।

    প্রশাসনের তরফেও অনুমতি দেওয়া হয়েনি অনেক কর্মসূচির। বুধবারের পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে এলাকায় এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে আবেদন করা হয়েছে ইমাম মোয়াজ্জেমদের তরফে।

    ইতিমধ্যে মালদার চাঁচল, হরিশচন্দ্রপুর, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর সহ বিভিন্ন এলাকায় বাতিল করা হয়েছে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন।