
ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এই প্রথম চার্জশিট জমা দিয়েছে ইডি। বিশেষ আদালতে মামলার শুনানি হবে ২৫ এপ্রিল। চার্জশিটে নাম রয়েছে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা, সুমন দুবের।
শনিবার এই ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া এবং রাহুলের ৬৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে ইডি। টাকা তছরুপের মামলায় মঙ্গলবারই জেরা করা হয়েছে সনিয়ার জামাই রবাট বারাকে। তার কয়েক ঘন্টা পরে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া এবং সাংসদ রাহুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি।
এপ্রিলের শুরুর দিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় আদলতে চার্জশিট জমা করেছিল ইডি। বিশেষ বিচার বিশাল গগনে সেই চার্জশিট পর্যালোচনা করেছেন। তারপরেই মঙ্গলবার তা গৃহীত হয়েছে।








