
শিয়ালদহ ডিভিশনে ট্রেনে কেন বাড়তি মহিলা কামরা দেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলেই বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাসতে রেল অবরোধ করেছেন নিত্যযাত্রীদের একাংশ।
তার জেরে লক্ষ্মীকান্তপুর, নামখানা লাইনে ব্যাহত পরিষেবা। ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। জানা গিয়েছে, বুধবার সকাল ৮ টা থেকে অবরোধ শুরু হয়। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ। অবরোধের জেরে প্রভাব পড়েছে কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর লাইনে।
তবে বারুইপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু দক্ষিণ বারাসত স্টেশনে নয়, ধপধপতিও রেল অবরোধ করেন যাত্রীদের একাংশ।
