
গত কয়েক দিনের অশান্তির ছবি পাল্টাতে শুরু করেছে মুর্শিদাবাদের চেনা ছন্দে ফিরছে জেলা। পরিস্থিতি স্বাভাবিক হতেই সামশেরগঞ্জ বাদে জেলার বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। তবে এখনই ১৬৩ ধারা উঠছে না।
আপাতত বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ থাকবে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একটি অংশ। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে।
গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আগাম সতর্কতা হিসাবে মর্শিদাবাদ পুলিশ জেলার ছয়টিরও বেশি থানা এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বিএসএফ এবং পুলিশবাহিনী। ন্যূনতম অশান্তির খবরেও কড়া পদক্ষেপ করছে পুলিশ।
