গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কংগ্রেস এখন চরম সঙ্কটে রয়েছে: রবিশঙ্কর প্রসাদ

    কংগ্রেস এখন চরম সঙ্কটে রয়েছে: রবিশঙ্কর প্রসাদ

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি চার্জশিটে প্রথমবার সনিয়া ও রাহুল গান্ধীর নাম থাকায় ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। পাল্টা কংগ্রেস আক্রমণ শানিয়ে বিজেপি নেতা রবিশঙ্করপ্রসাদের কটাক্ষ, কংগ্রেস এখন চরম সঙ্কটের মধ্যে রয়েছে।
    দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তাঁর দাবি, চার্জশিটে নাম দেশজড়ে প্রতিবাদের অধিকার কংগ্রেসের রয়েছে, তবে ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া সরকারি সম্পত্তি আত্মসাৎ করার অধিকার তাঁদের নেই। ন্যাশনাল হেরাল্ড ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর ৫০০০ শেয়ারহোল্ডার শেয়ার কিনেছিলেন।
    এটি কখনই নেহরু পরিবারের ব্যক্তিগত সম্পত্তি ছিল না এবং বোঝা গুরুত্বপূর্ণ যে, অনেক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস নেতা এই উদ্যোগকে সমথন করেছিলেন, দাবি করেছেন রবিশঙ্কর প্রসাদ।