তৃণমূলের বিধায়কের উস্কানিতেই অশান্তি, মমতাকে পাল্টা অধীর

0
124
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূলেরই এক বিধায়কের উস্কানিতে সামশেরগঞ্জ, ধুলিয়ানে অশান্তি ছড়িয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর চৌধুরি।
তাঁর দাবি পুলিশ সব জানে কোনও বিধায়কের নেতৃত্বে কোন বিধায়কের বাড়িতে হামলা চালানো হয়েছে। যেখানে গন্ডগোল হয়েছে, সেখানে কংগ্রেস জিতেছে। নেতাজি ইন্ডোরের ইমাম মোয়াজ্জেমদের সভায় কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাবে অধীর চৌধুরি বলেছেন তৃণমূলের বিধায়কদের ঘর ভাঙছে আর উনি কলকাতায় বক্তৃতা দিচ্ছেন। প্রশাসন, পুলিশ, সরকার সবই তো মমতার বন্দ্যোপাধ্যায়ের। তারপরেও বিএসএফকে ডাকতে হচ্ছে। এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে। কংগ্রেস হারুক বা জিতক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এতকিছুর পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর, সামশেরগঞ্জে আসছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরি। মমতা বন্দ্যোপাধ্যায় চালাকি করছেন বলে আক্রমণ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি, ফরাক্কা, সামশেরগঞ্জে কংগ্রেস ভাল ভোট পেয়েছে। তাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে কার্যত সেই সত্যি কথাটাই বেরিয়েছে।