গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ঋষিকেশ-কর্ণপ্রয়াগ দীর্ঘতম রেল টানেল 

    ঋষিকেশ-কর্ণপ্রয়াগ দীর্ঘতম রেল টানেল 

    0
    231
    ছবি : সংগৃহীত
    ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত রেল প্রকল্পের টানেলের সাফল্যের মধ্যে দিয়ে মাইলস্টোন ছুঁয়েছে ভারতীয় রেল। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি দেশের দীর্ঘতম পরিবহন টানেল হতে চলেছে। এই টানেলটি জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের অন্যান্য সমস্ত রেল ও সড়ক টানেলগুলিকে ছাড়িয়ে যাবে।
    বুধবার এই টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী এবং গাড়োয়ালের সাংসদ অনিল বালুনির উপস্থিতি ছিল। উত্তরাখণ্ডের পার্বত্য জেলাগুলিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং ভ্রমণের সময় কমানোর লক্ষ্যে একটি প্রকল্পের ক্ষেত্রে এই সাফল্য একটি বড় পদক্ষেপ।