
শিক্ষাখাতে ব্যয়বরাদ্দ বন্ধ করার ঘোষণা হয়েছিল আগেই। এ বার আমেরিকার স্বাস্থ্য দফতরের বাজেটেও এক তৃতীয়াংশ কোপ পড়তে চলেছে বলে খবর। এই প্রস্তাব চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দফতরের বহু কর্মসূচি বন্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে দেশে রোগ নির্ণয় কিংবা রোগ নিরাময় সংক্রান্ত কাজ ধাক্কা খাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।
প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকাকে ফের স্বাস্থ্যবান করে তুলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যেই কাজ করবে স্বাস্থ্য দফতর। বর্তমানে আমেরিকার স্বাস্থ্য দফতরের মাথায় রয়েছেন ট্রাম্প-ঘনিষ্ঠ রবার্ট এফ কেনেডি জুনিয়র। দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হয়েই প্রশাসনিক ব্যয়ে লাগাম পরানোর কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।







