গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Medinipur জিন্দলদের সিমেন্ট কারখানার শিলান্যাসে মুখ্যমন্ত্রী 

    জিন্দলদের সিমেন্ট কারখানার শিলান্যাসে মুখ্যমন্ত্রী 

    0
    94
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জিন্দলদের সিমেন্ট কারখানার শিলান্যাস করতে ২১ এপ্রিল শালবনীতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  শালবনীর কারখানার এক আধিকারিক জানিয়েছেন, ২১ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে।

    বৃহস্পতিবার জিন্দল প্ল্যান্টের ভেতরে এএসএল বা নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর।  ২২ এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে তাঁর যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি।

    তবে, দলীয় সূত্রে ঠিক এমনটাই জানা গেছে। শালবনিতে দুটি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার ঘোষণা করেছিলেন জিন্দল গ্ৰুপ। ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে এই ঘোষণা করেছিলেন তিনি।