অশান্তির দায় নিয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী, দাবি ইশা-র

0
269
ছবি সৌজন্যে : নিজস্ব

বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের সভায় মুর্শিদাবাদের অশান্তিতে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরি।

তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছেন অশান্তির। ভোটের জন্য সাম্প্রদায়িক কার্ড খেলছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের যেসব এলাকায় অশান্তি ছড়িয়েছে সেসব জায়গা মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তারপরেও কংগ্রেস দাঙ্গা ঠেকানোর জন্য রাস্তায় নামেনি। তারই জবাব দিতে গিয়ে ইশা খান চৌধুরি বলেছেন। মুখ্যমন্ত্রীর সোর্স, গোয়েন্দা বিভাগ, প্রশাসন সবই ব্যর্থ।

এই ব্যর্থতার দায় তো মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। তাঁর দাবি এনআরসি-র ভয় দেখিয়ে গত বিধানসভা ভোট করিয়েছে তৃণমূল। এবারও একই প্ররোচনা দিচ্ছে। তিনিও দাবি করেছেন এনআইএ তদন্ত হলে আসল তথ্য বেরিয়ে আসবে।