গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Lifestyle গরমের ভরসা কামরাঙা-আঁশফল

    গরমের ভরসা কামরাঙা-আঁশফল

    0
    174
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    গরম এখন এমন একটা অবস্থা যেন সব কিছু ঝলসে দেয়। এদিকে এ সময়ে আমাদের পরিবেশে এমন কিছু ফল জন্মায়, যা স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়।

    আম, লিচু তো রয়েছেই, এর বাইরেও রয়েছে আরো কয়েকটি ফল।যেমন,গরমের সময় শরীরকে ঠাণ্ডা ও হাইড্রেটেড রাখার জন্য তরমুজ খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে জল থাকে এবং এটি ইলেক্ট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।তরমুজে লাইকোপিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা হৃদরোগ ও কিছু ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়ক। এ ছাড়া এটি ভিটামিন এ এবং সি-এর ভালো উৎস।অন্যদিকে, কামরাঙা,এই ফলটি তারার মতো আকৃতির।গ্রামেগঞ্জে একসময় প্রচুর পরিমাণে এই ফল খাওয়া হতো।স্বাদে টক-মিষ্টি এই ফল এখন শহুরে মানুষের কাছে কিছুটা ব্রাত্য।অথচ কামরাঙা ভিটামিন সি-এর একটি ভালো উৎস।এতে অ্যান্টি-অক্সিডেন্টও রয়েছে।হজমক্ষমতাকে উন্নত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ফল। কামরাঙা দিয়ে আচার, চাটনি ও জুস তৈরি করা যায়। ওদিকে,আঁশফলও এমন একটি ফল, যা গরমকালে পাওয়া যায়। মিষ্টি স্বাদের জন্য এককালে এই ফলটিও বেশ জনপ্রিয় ছিল। এর ভেতরের সাদা শাঁসটি খুব নরম এবং দানাদার হয়।আঁশফলে ভিটামিন সি, ভিটামিন বি৬ ও পটাসিয়াম থাকে। এই ফল ত্বক ও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী, পাশাপাশি শরীরে শক্তি যোগাতেও সাহায্য করে। পাশাপাশি,গরম কালে বেলপানা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

    শক্ত বেলের খোলস,কিন্তু সেই কাঠিন্যের ভেতরে মিষ্টি ও হালকা টক স্বাদের শাঁস থাকে। বেল হজমের জন্য খুবই উপকারী এবং এটি পেট ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এতে ভিটামিন সি, ক্যালসিয়াম ও ফাইবার থাকে। বেলের শরবত গরমকালে শরীরকে সতেজ রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।