গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National আপ নেতা দুর্গেশের বাড়িতে সিবিআই অভিযান 

    আপ নেতা দুর্গেশের বাড়িতে সিবিআই অভিযান 

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স
    বিদেশি অনুদান মামলায় আপ নেতা দুর্গেশ পাঠকের বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই। আপ নেতৃত্বের দাবি, দুই ঘটনা সম্পর্কিত। আপকে দুর্বল করতে সিবিআই ভয় দেখিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। বুধবার বিদেশি অনুদান মামলায় আপ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই।
    সেখানে উল্লেখ করা হয়, ৫৫টি পাসপোর্ট ব্যবহার করে ১৫৫ জন ৪০ বার আপকে অনুদান দিয়েছে। যার পরিমাণ ১ কোটি ২ লক্ষ টাকা। অভিযোগ, একাধিক ব্যক্তি একই পাসপোর্ট ব্যবহার করে অনুদান দিয়েছে। এই মামলার এফআইআরেই নাম রয়েছে দুর্গেশের। অন্যদিকে আপের দাবি, সব মিলিয়ে ২০১ জন সমর্থক ২ কোটি ৬৫ লক্ষ টাকা দান করেছেন দলকে।
    ৫১টি ইমেল আইডি মারফত ব্যবহার করা হয়েছে। গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ। বিজেপিকে কটাক্ষ করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অতীশী মারলেনা এক্স পোস্টে বলেছেন, বুধবারই দুর্গেশ পাঠককে আপের গুজরাটের সহকারি দলনেতা করা হয়েছিল। এরপরই বিজেপির তৎপরতা দেখা যাচ্ছে।