গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট

    অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট

    0
    122
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ ৮ এপ্রিল খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। বৃহস্পতিবার এই মামলার নির্দেশনামা প্রকাশিত হয়েছে। নির্দেশনামায় বলা হয়েছে, রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেননি মামলাকারীরা।
    ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁদের কোনও আর্জি ছিল না। এমনকি এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তির বিরুদ্ধেও আদালতে যে কোনও আবেদন জমা পড়েনি, সে কথাও নির্দেশনামায় বলা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই নির্দেশ শুধুমাত্র অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের উপর কার্যকর হবে। বাকি বিষয়ে সিবিআই তদন্ত এবং চার্জশিটের উপর এর কোনও প্রভাব পড়বে না। ২০২২ সালেই এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে কিছু অযোগ্যে’র চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই সময়েই প্রায় ছ’হাজারের কাছাকাছি সুপারনিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর।
    ওই বছরের ৫ মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। পরে এই সিদ্ধান্তে অনুমোদন দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রসঙ্গে শীর্ষ আদালতের নির্দেশনামায় বলা হয়েছে, সংবিধানের ৭৪ এবং ১৬৩ ধারা অনুযায়ী, মন্ত্রিসভার কোনও সিদ্ধান্তের বিষয়ে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের অনুমোদন বা পরামর্শ থাকলে আদালত ওই বিষয়ে অনুসন্ধান করতে পারে না।