গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মুর্শিদাবাদকাণ্ডে বাংলাদেশকে জড়ানো দুঃখের : শফিকুল 

    মুর্শিদাবাদকাণ্ডে বাংলাদেশকে জড়ানো দুঃখের : শফিকুল 

    0
    164
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির ঘটনায় বাংলাদেশকে জড়ানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
    পাশাপাশি ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরে তিনি বলেছেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর যেকোনও চেষ্টাকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের উপর হামলা এবং তাঁদের জিনিসপত্রের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায়। তিনি বলেছেন, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বস্তুত, মুর্শিদাবাদে নতুন ওয়াক্‌ফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে হিংসা-অশান্তি ছড়িয়ে পড়ে। মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
    এসব এলাকায় আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে।