মালদহের পথে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা

0
122
ছবি সৌজন্যে : নিজস্ব

সাম্প্রতিক ওয়াকফ অশান্তির জেরে ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে মালদহের বৈষ্ণবনগরে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা।

শুক্রবার সকালেই কলকাতা থেকে গাড়ি করে মালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার-সহ ৩ জনের প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে রয়েছে চার জনের একটি লিগ্যাল টিম। প্রথমে অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে মহিলা কমিশনের প্রতিনিধিরা কথা বলবেন আক্রান্ত ও ঘরছাড়া পরিবারগুলির মহিলা সদস্যদের সঙ্গে। তাঁদের থেকে বিস্তারিত তথ্য নেবেন। শনিবার সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জে যাবেন তাঁরা।

সেখানে গিয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলে হাল হকিকত জেনে নেবেন।