মুর্শিদাবাদের পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস

0
164
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে শিয়ালদহ থেকে ট্রেনে করে রওনা দিয়েছেন তিনি। প্রথমে যাবেন মালদহে।

সূত্রে খবর, শুক্রবার মালদহে রাত্রিবাস করে শনিবার সেখান থেকে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু দিন অপেক্ষা করে যেতে বলেছিলেন রাজ্যপালকে। এই মহূর্তে মুর্শিদাবাদে না-যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তবে মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দেননি রাজাপাল। শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি কিংবা ফারাক্কার মতো এলাকা গুলি পরিদর্শন করতে পারেন রাজ্যপাল। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিবাদবাদের এই অঞ্চলগুলিতেই অশান্তি ছড়িয়েছিল।

তিন জনের মৃত্যুও হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে রাজ্যপালের।