গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International প্রযুক্তি এবং উদ্ভবনা নিয়ে মাস্কের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

    প্রযুক্তি এবং উদ্ভবনা নিয়ে মাস্কের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

    0
    107
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তি নিয়ে স্পেস এক্স সংস্থার সিইও ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজেই এক্স হ্যান্ডেলে পোস্টে একথা জানিয়ে লিখেছেন, বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে বৈঠকে যে বিষয়গুলি নিয়ে মাস্কের সঙ্গে আলোচনা হয়েছিল, তা নিয়ে কথা হয়েছে।
    ভারত প্রযুক্তি এবং উদ্ভাবনী ক্ষোভে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরের শুরুতেই আমেরিকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মাস্ক। মহাকাশ, গতিশীলতা, প্রযুক্তি এবং আবিষ্কার, সে সব বিষয় নিয়ে তাঁদের দুজনের মধ্যে আলোচনাও হয়।
    মাস্কের পরিবারের সঙ্গে দেখা করে তাঁর দিন সন্তানকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্য ক্রিসেন্ট মুন, দ্য গ্রেট আরকে নারায়ণ কালেকশন এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।