গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দিলীপ ঘোষকে বিবাহের শুভেচ্ছা সুকান্ত, লকেটের

    দিলীপ ঘোষকে বিবাহের শুভেচ্ছা সুকান্ত, লকেটের

    0
    243
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অনাড়ম্বর অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বিয়ের সময় ঠিক হয়েছে।

    তাঁর মা, পাত্রী রিঙ্কু মজুমদারের কিছু পরিজনেরা থাকবেন অনুষ্ঠানে। এছাড়া কয়েকজন বন্ধুবান্ধবও থাকবেন। এদিন দলবেঁধে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। তাঁদের মধ্যে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সহ অনেকে। ঘটনাচক্রে শনিবার ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন।

    আপাতত ঠিক হয়েছে, শনিবার সকালে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রাতভ্রমণে বেরোবেন, তখনই তাঁর জন্মদিন পালিত হবে।