অক্ষয় তৃতীয়ার আগেই এক লাফে বাড়ল সোনার দাম

0
127
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এপ্রিলের শুরুর দিকে কিছুটা সস্তা হয়েছিল সোনা। কিন্তু গত ১০ দিনে দেখা গিয়েছে উলটপুরাণ। প্রায় ৭হাজার ৬০০ টাকা দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। ফলে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম গিয়ে পৌঁছেচে ৯৭ হাজার ৩৮০ টাকায়।
অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িছে ৮১ হাজার ২০০ টাকা। দাম বেড়েছে পাকা সোনারও। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৯৭ হাজার ৩৮০ টাকা। ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে তিয়াত্তর হাজার চল্লিশ টাকা।
বৃহস্পতিবারের তুলনায় রুপোর দাম প্রতি কেজিতে কমেছে ১০০ টাকা। বর্তমান রুপোর মূল্য ৯৯ হাজার ৯০০ টাকা।