গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Entertainment ব্যর্থতার ঘেরাটোপে বন্দি সালমান 

    ব্যর্থতার ঘেরাটোপে বন্দি সালমান 

    0
    154
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সালমান খান,বলিউডের হিট মেশিন। টানা ১০টির বেশি ১০০ কোটি টাকার ছবি দেওয়ার রেকর্ড যাঁর দখলে, সেই ভাইজানের ছবি কয়েক বছর ধরেই চলছে না।

    ভীষণ সাফল্যখরায় ভুগছেন সালমান খান। নানা কায়দায় দাপটে ফেরার চেষ্টা করছেন টাইগার।কিন্তু সাফল্য যেন তাঁর কাছে সোনার হরিণ। ধরা দিচ্ছে না কোনো মতেই। সিকান্দার-এর সম্ভাবনা ছিল বটে। ফ্যান ফলোয়ারদের প্রত্যাশা ছিল, সিকান্দার দিয়ে চেনা ছকে ফিরবেন,ভাইজান,সালমান খান।সেই প্রত্যাশার আগুনেও জল। রব উঠেছে, সালমান কি তবে ফুরিয়ে গেলেন।কিন্তু বক্স অফিসে ঠিক কী কারণে মুখ থুবড়ে পড়েছে,সিকান্দার? বলা হচ্ছে,সিনেমা বাণিজ্যে তারকার প্রভাব অসামান্য।বলিউডে সালমানের তেমন প্রভাব আছে বটে, কিন্তু সেই প্রভাবও ব্যর্থ হয় যদি ছবি জুতসই না হয়,সেটাই হয়েছে সিকান্দার-এর ক্ষেত্রে।বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেছেন, ছবিটির ব্যর্থ হওয়ার মূল কারণ চিত্রনাট্য, মানে মূল কনটেন্ট। চিত্রনাট্য খুবই দুর্বল।যার ফলে প্রথম দিন মোটামুটি ব্যবসা করলেও পরে ধসে পড়েছে। ঈদের বাজারে সালমান খানের মতো তারকার ছবির এমন হাল, বিস্ময়কর। তা ছাড়া ছবিতে সালমানকেও উপযুক্ত ছাঁচে উপস্থাপন করা হয়নি।সালমান খানের ছবি মূলত ব্যবসা করে মসলাদার আবহের কারণে।এর প্রভাব পড়ে সিঙ্গল স্ক্রিনে।অভিযোগ,কয়েকটি ছবি থেকে জোড়াতালি দিয়ে বানানো হয়েছে সিকান্দার। আবার ছবির শুরুর দিকেই নায়িকা মরে যায়।দর্শকের প্রতিক্রিয়া ছবিতে একটাও মনে রাখার মতো দৃশ্য নেই। কিছু দর্শক সালমানের জন্য এলেও অনেকে পাইরেটেড ভার্সন দেখে ফেলেছে আগেই। তার ওপর এখন ওটিটি আছে, সেখানেও ছবিটি আসবে।টাকা ও সময় ব্যয় করে দেখার মতো কিছু এই ছবিতে নেই।অন্যদিকে,সিনেমা বাণিজ্য বিশ্লেষক গিরিশ ওয়াংখেড়ে জানিয়েছেন,ফেব্রুয়ারিতে ছাভা ব্লকবাস্টার হয়েছিল।মার্চে সিকান্দার-এর জন্য দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু ভরাডুবি হলো চিত্রনাট্যে।গিরিশের ভাষ্য, চিত্রনাট্য এত বাজে! গল্পের প্লট খুবই সূক্ষ্ম, এর সঙ্গে নিজের ভাবনা মেলাতেও পারেনি দর্শক।দ্বিতীয় কারণ হলো, সালমান খানকে খুব ক্লান্ত, বিধ্বস্ত লেগেছে।

    মনে হয়েছে, তিনি ছবিটাতে মোটেও আগ্রহ বোধ করছেন না। সালমান খানের কী হয়েছে, আসলে কেউ জানেন না।