আসছে ডিসপ্লে ছাড়া এআই ফোন

0
221
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অ্যাপল হয়তো বড় কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে।এবার নতুন এক হুমকি আসছে ওপেনএআইয়ের দিক থেকে। কারণ স্ক্রিনবিহীন এআই প্রযুক্তির ফোন তৈরি করতে পারে ওপেনএআই।আর এই ফোন তৈরির প্রকল্পে সম্ভবত বিনিয়োগ করেছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।জানা গেছে, ওপেনএআই এমন একটি ডিভাইস তৈরির পরিকল্পনায় আছে, যা স্ক্রিনবিহীন।

ফোনটি চ্যাটজিপিটির মাধ্যমে পরিচালিত হবে। এই ডিভাইসকে মোবাইল ফোনের ভবিষ্যৎ বলে মনে করছেন অনেকেই।বলা হচ্ছে, ওপেনএআই ইতিমধ্যে আইও প্রোডাক্টস নামের একটি কোম্পানির সঙ্গে আলোচনা চালাচ্ছে।উল্লেখ্য,এই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন অ্যাপলের প্রাক্তন ডিজাইন-প্রধান জনি আইভ এবং ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। যদিও আইও প্রোডাক্টস সরি এ ধরনের ফোন তৈরির কথা অস্বীকার করেছে।

তবে তাদের বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস তৈরির পরিকল্পনার কথা জানা গেছে।স্যাম অল্টম্যান ও জনি আইভ বেশ কয়েকজন বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন বলে জানা গেছে, যার মধ্যে আছেন অ্যাপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবসও।গত বছরের শেষ নাগাদ এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে ধারণা করা হচ্ছে।