২ হাজারের ওপর ইউপিআই লেনদেনে জিএসটি নয়

0
125
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর জিএসটি চাপতে পারে। সম্প্রতি শিরোনামে থাকা এই খবরকে সম্পূণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বলে দাবি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্স পোস্টে জানানো হয়েছে, বর্তমানে, সরকারের কাছে এমন কোনও প্রস্তাব নেই।
২০২০ সালের জানুয়ারী থেকে কার্যকর, কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড ৩০ ডিসেম্বর ২০১৯ সালের তারিখের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যবসায়ীক লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বাতিল করেছে।
যেহেতু বর্তমানে ইউপিআই লেনদেনের ওপর কোনও এমডিআর চার্জ হয় না, সুতরাং ওই লেনদেনগুলিতে কোনও জিএসটি প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের অর্থমন্ত্রকের বিবৃতিতে।