গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata রাজনীতি করতে গিয়েছেন রাজ্যপাল, তোপ তৃণমূলের, পাল্টা বিজেপি

    রাজনীতি করতে গিয়েছেন রাজ্যপাল, তোপ তৃণমূলের, পাল্টা বিজেপি

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজনীতি করতেই রাজ্যপাল মালদায় গিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সফর নিয়ে এভাবেই আক্রমণ করেছে তৃণমূল।
    তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মুখপাত্র কুণাল ঘোষরা বলেছেন যখন স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রীও চাইছেন যাতে কোনওভাবে শান্তি বিঘ্নিত না হয়। সেজন্য তিনি নিজেও সেখানে যাননি। অথচ রাজ্যপাল তার ভ্রুক্ষেপ না করে সেখানে রাজনীতি করতে গিয়েছেন। যার জবাব দিতে দেরি করেনি বিজেপিও। শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পালরা পাল্টা প্রশ্ন তুলেছেন হাথরস, মণিপুরে তড়িঘড়ি তৃণমূল প্রতিনিধি পাঠাতে পারে, অথচ নিজের রাজ্যে কিছু হলেই বিরোধীদের আটকানো হয়। যাতে বাইরে কিছু না আসতে পারে। অন্যদিকে রাজ্যপালের মালদা যাওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অধীর চৌধুরি।
    সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্বহালের পরিবর্তে যাতে নষ্ট না হয়, সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল যেন সেটা দেখেন।