রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের মধ্যেই বেতবোনায় বিক্ষোভ

0
124
ছবি সৌজন্যে : নিজস্ব

রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের মধ্যেই বিক্ষোভ। বেতবোনা গ্রামে বিক্ষোভ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ কায়দা করে পুলিশ বেতবোনায় রাজ্যপালকে নামতে দেয়নি।

রাজ্যপালের গাড়ি চলে যেতেই কনভয়ের বাকি গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। রাজ্যপালকে আসতে হবে দাবি জানাতে থাকেন তাঁরা। মমতার পুলিশ চাইনা, ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসারীরা। শনিবার জাফরাবাদের পর বেতবোনায় পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে অভিযোগ জানাবেন বলে সকাল থেকেই বসেছিলেন গ্রামবাসীরা। অভিযোগ পুলিশ কায়দা করে বেতবেনায় নামতে দেয়নি। রাজ্যপাল সেখান থেকে বেরিয়ে যেতেই বিক্ষোভশুরু করেন গ্রামবাসীরা।

পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের। যখন অত্যাচার করা হচ্ছিল তখন পুলিশ কোথায় ছিল প্রশ্ন তুলতে থাকেন গ্রামবাসীরা।