গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home South 24 Pgs তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর-আগুন, ফের তপ্ত ভাঙড়

    তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর-আগুন, ফের তপ্ত ভাঙড়

    0
    130
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। ১৪ এপ্রিল ওয়াকফ বিক্ষোভের জেরে ভাঙড়ে তুলকালামকাণ্ড বেধেছিল।
    পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারই প্রতিবাদে এলাকায় শান্তি বজায় রাখতে রবিবার মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। তার আগে ভাঙড়ের চকমরিচা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে এলাকায় পৌঁছন ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লা।
    তাঁর অভিযোগ আইএসএফের দুষ্কৃতীরাই এই কাজ করেছে। যে কোনও পরিস্থিতি এড়াতে এলাকা ঘিরে রেখেছে কাশীপুর থানার পুলিশ। পরে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।