
ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার ব্রিগেড চলোর ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড।
২৬ এপ্রিল ব্রিগেডে সভার জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের তরফে মহম্মদ কামরুজ্জামান। সংগঠনের তরফে বলা হয়েছে ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এই সমাবেশ হবে। একইসঙ্গে ২৬ এপ্রিল যাঁরা ব্রিগেড সমাবেশে যোগ দেবেন তাঁরা যাতে সংযত থাকেন সেই বার্তাও দেওয়া হয়েছে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। বিরোধিতায় পথে নেমেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ।
প্রতিবাদের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গে। দিন কয়েক ধরে ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ এবং মালদহে।
