গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বার্তা চীনের

    ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বার্তা চীনের

    0
    134
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের মধ্যে প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বার্তা দিল চীন। আর সেই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয় পণ্য আমদানি আরও বাড়ানোর কথা ঘোষণা করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং।গত বছর রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর থেকে ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি হয়েছে।

    এই পরিস্থিতিতে চীনের বাজারের জন্য উপযুক্ত ভারতীয় পণ্য আরও বেশি পরিমাণে আমদানি করা হবে বলে জানিয়েছেন ফেইহং। পাশাপাশি এক সাক্ষাৎকারে ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করে তিনি বলেছেন, চীন এবং ভারত যেকোনও আধিপত্যকামী পণ্যসুরক্ষা নীতির বিরোধী।প্রসঙ্গত, ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং গত সপ্তাহে ট্রাম্পের শুল্পনীতির বিরুদ্ধে নয়াদিল্লি-বেইজিং ঐক্যের প্রস্তাব দেন।সে সময় ফেইহং বলেছিলেন, হিমালয়ের ওপারে আরও বেশি পরিমাণ ভারতীয় পণ্যকে স্বাগত জানাতে চীন প্রস্তুত। এবার সরাসরি চীনা বাজারের উপযুক্ত ভারতীয় পণ্য অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন তিনি।

    অল্প মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন শিল্পের কাঁচামালের জোগানের বিষয়ে চীনের উপরে অনেকটাই নির্ভরশীল ভারতীয় সংস্থাগুলো। কিন্তু গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চীন থেকে পণ্য আমদানি যে হারে বেড়েছে, সেই অনুপাতে সে দেশে রফতানি বাড়াতে পারেনি ভারত। উল্টো ২০২২ থেকে বাণিজ্য ঘাটতির ব্যবধান ক্রমশ বেড়েই চলেছে।গত অর্থ বছরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় ৯৯২০ কোটি।