গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata বিগ্রেডমুখী জনতা অন্যদিকে হাওড়ায় বন্ধ ফেরি পরিষেবা

    বিগ্রেডমুখী জনতা অন্যদিকে হাওড়ায় বন্ধ ফেরি পরিষেবা

    0
    159
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শনিবার রাতের পর রবিবার সকাল থেকে বিগ্রেডের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাসে করে আসতে শুরু করে দিয়েছেন বাম কর্মী, সমর্থকেরা। হাতে লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন তারা।

    বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, সর্বত্রই একটি ছবি। কর্মীরা আসছেন উত্তরবঙ্গ থেকেও। আগে পৌঁছালে মঞ্চের কাছাকাছি পৌঁছানে যাবে, কাছ থেকে দেখা যাবে নেতা নেত্রীদের, স্পষ্ট শোনা যাবে তাঁদের কথা সেই আশাতে অনেকেই শনিবার রাতেই শহরে চলে এসেছেন। একদিকে কৃষক, বস্তিবাসী ও ক্ষেতমজুদের বিভিন্ন দাবি অন্যদিকে চাকরি চুরি ও দিকে দিকে হিংসার প্রতিবাদ জানাতেই তাঁরা বিগ্রেড যাচ্ছেন বলে দাবি বাম কর্মী সমর্থকদের। এদিকে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে অনেকেই হাওড়া ফেরি সার্ভিসের মাধ্যমে বিগ্রেড যাওয়ার জন্য লঞ্চ ঘাটে গিয়ে দেখেন ফেরি সার্ভিস বন্ধ।

    হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে লঞ্চের সংখ্যাম কম থাকার কারণে এবং রবিবার কর্মীসংখ্যা কম থাকার কারণে লঞ্চ বন্ধ রাখা হয়েছে।