গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ধর্ষণে বাধা, উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে খুন মেকআপ আর্টিস্ট

    ধর্ষণে বাধা, উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে খুন মেকআপ আর্টিস্ট

    0
    147
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    উত্তরপ্রদেশের লখনউ-এ বোনের সামনে ধর্ষণে বাধা দেওয়ায় খুন করা হয়েছে মেকআপ আর্টিস্টকে। অভিযোগ, চলন্ত গাড়িতে তিন যুবক মিলে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করছিলেন। তাতে বাধা দেওয়ায় তরুণীর ঘাড়ে পর পর কোপ বসিয়ে দেওয়া হয়েছে।
    গাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত কয়েক দিনে পর পর চার বার গণধর্ষণ বা ধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, নিহত তরুণী পেশাগত কারণে একটি বিয়েবাড়িতে কনে সাজাতে গিয়েছিলেন। তাঁকে নিয়ে যেতে বিয়েবাড়ি থেকে গাড়িও পাঠানো হয়।
    গাড়িতে ছিলেন তিন যুবক। বিয়েবাড়ির সাজ শেষ করে আবার সেই গাড়িতেই বাড়ি ফেরার জন্য উঠে বসেন দুই বোন। অভিযোগ, ফেরার পথে তাঁদের শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।