
রবিবারের শ্রমিক-কৃষক-বস্তিবাসী সংগঠনের ব্রিগেডে দর্শকাসনে বসে বক্তাদের বক্তব্য শুনলেন বিমান বসু। অনুষ্ঠান শুরুর কিছু আগে ব্রিগেডে পৌঁছন বর্ষীয়ান বাম নেতা।
সেখানেই বার্তা দিয়েছেন বিমান বসু। দুই সরকারের দুর্নীতি আর খেটে খাওয়া মানুষের অধিকারের লড়াইয়ে বামেরা একত্রিত হয়েছেন। তিনি পৌঁছতেই বামকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। স্লোগান দিতে থাকেন। এরপরেই তিনি সোজা চলে যান স্টেজের ডানডিকে দর্শকাসনে। যেখানে দলীয় কর্মীদের বসার জায়গা করা হয়েছে সেখানে। প্রচন্ড গরমে বিমান বসুকে বসে থাকতে দেখে অনেকেই হতভম্ব হয়ে যান।
কিন্তু তিন ঘাম মুঝতে মুঝতে অনাদি সাহু, নিরাপদ সর্দার বন্যা টুডু, মহম্মদ সেলিমদের বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন।





