
গতবারের ব্রিগেড থেকেও ঘুরে দাঁড়ানোর কথা বলে শূন্যে ঠেকেছে। বামেদের ব্রিগেড দেখে ঘুম উড়বে, বাম নেতাদের হুষ্কারের পাল্টা দিয়েছে তৃণমূল।
দলের নেতা কুণাল ঘোষ বলেছেন রবিবারের ব্রিগেড কার্যত হাঁসজারু ব্রিগেড। বামেদের ব্রিগেড নিয়ে কোনও আগ্রহ নেই। একটা সভা করে ঘুরে দাঁড়ানো, এমনিতেই বিধানসভা, লোকসভায় শূন্য হয়ে গিয়েছে, আর কমাস বাদে রাজ্যসভাতেও শূন্য হয়ে যাবে। নিজের পাড়াতেও প্রার্থীদের ভোটে জিততে পারেন না সিপিএম নেতারা। জামানত জব্দ হয়।
তারপরেও ঘুরে দাঁড়ানোর কথা বলছে। আগেই বামেদের ব্রিগেডর সফলতার কথা বলেছিলেন অধীর চৌধুরি। বামেরা ধর্ম নিয়ে রাজনীতি করেনা। এখনকার সময়ে যেটা অত্যন্ত জরুরি।
