
আগামী ৩ মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে ডিস্ট্রিবিউটর কমিশন বৃদ্ধি-সহ তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে। না হলে দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন।
ওই অ্যাসোসিয়েশনের সভাপতি বিএস শর্মা জানিয়েছেন, দাবি সনদ সম্পর্কে বিভিন্ন রাজ্যের সদস্যরা একটি প্রস্তাব অনুমোদন করেছেন। তাঁদের দাবি সম্পকে জাতীয় গ্যাস মন্ত্রককে চিঠিও লেখা হয়েছে। শর্মার দাবি, বর্তমানে ডিস্ট্রিবিউটরদের খবই কম কমিশন দেওয়া হয়।
এটা এই ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নূন্যতম ১৫০ টাকা কমিশনের দাবি জানানো হয়েছে। তেল সংস্থাগুলির বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ রয়েছে, সেই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন।






