
ফ্রান্সের সঙ্গে ২৬ টি রাফাল মেরিন যুদ্ধবিমানের চুক্তি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল ভারত এবং ফ্রান্সের মধ্যে রাফাল চুক্তি স্বাক্ষর হতে পারে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ে লেকোনিউ থাকতে পারেন এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। সূত্রে খবর, আগামী ২৮ এপ্রিল ৬৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হবে ভারত ও ফ্রান্সের মধ্যে। ওই চুক্তি উপলক্ষ্যে ২৭ এপ্রিল ভারতে আসতে পারেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী। চলতি মাসের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কমিটি ভারত-ফ্রান্সের মধ্যে রাফাল চুক্তির বিষয়ে অনমোদন দিয়েছে। তারপরই চুক্তি স্বাক্ষরের বিষয়ে তোড়জোড় শুরু হয়।
এর মধ্যে ২২ টি এক আসনের নৌ-সংস্করণ, যেগুলি ভারতীয় নৌসেনাকে দেওয়া হবে। বাকি চারটি দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধবিমান বলে জানা গিয়েছে।
