গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদে ১০০ পরিবার ঘরে ফিরেছে, দাবি পুলিশের

    মুর্শিদাবাদে ১০০ পরিবার ঘরে ফিরেছে, দাবি পুলিশের

    0
    223
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নতুন করে অশান্তি না হওয়ায় ১০০ পরিবার নিজেদের ঘরে ফিরেছে। জোড়া কমিশন, রাজ্যপালের সফরের পর রবিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়।
    তাঁর দাবি আরও কিছু পরিবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে। জাফরাবাদ এবং আশপাশের এলাকায় তিনটি পুলিশ ক্যাম্প করা হয়েছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন গত কয়েকদিনে নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি। নতুন করে মামলাও দায়ের হয়েছে। সুতি এবং সামশেরগঞ্জ এলাকায় যে অশান্তির ঘটনা ঘটেছে তাতে শনিবার পর্যন্ত ১৩৮ টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে শনিবারই নতুন করে ১৪টি মামলা দায়ের হয়েছে। অশান্তির ঘটনার এখনও পর্যন্ত ২৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের অশান্তিতে বহিরাগতরা। মুখ্যমন্ত্রীর অভিযোগ ভুল প্রমাণ করছে পুলিশ।
    বাবা-ছেলের খুনের ঘটনায় চোপড়া থেকে জিয়াউল শেখের গ্রেফতারিতে এমনটাই বলেছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি যে ৪ অভিযুক্ত গ্রেফতার হয়েছে তাঁরা মুর্শিদাবাদেরই বাসিন্দা। জিয়াউল তো বাংলাদেশের বাসিন্দা নয়। এমনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই দাবি করছেন।
    we-will-not-take-money-said-the-family-of-the-father-and-son-who-died-in-murshidabad-violence